সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীর উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের সার ও বীজ বিক্রির অভিযোগ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ( বিএস ) খাইরুল ইসলামের বিরুদ্ধে গোপনে কৃষকের সার ও বীজ বিক্রির অভিযোগ উঠেছে।

উপজেলার কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু করা হয়।

এরই ধারাবাহিকতায় ২নং হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর ও হোসেনপুর ৫নং ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ( বিএস ) গত ২২ এপ্রিল দুপুর ১২টার সময় ৫জন কৃষকের নাম দিয়ে ৫০ কেজি এমওপি ৫০ কেজি ডিএবি ও ২৫ কেজি উফশী ধান বীজ বেংগুলিয়া হাইস্কুলের সহকারি শিক্ষক মোঃ রতন মিয়ার মাধ্যমে উত্তোলন করে বড় শিমুলতলা রোডে একটি সারের দোকানে বিক্রি করার সময় স্থানীয়রা দেখে ফেলে এবং সাংবাদিকদের অবগত করেন।

ওইসময় ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পায় সাংবাদিকরা। সেখানে দেখা যায় বেংগুলিয়া হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ রতন মিয়া দোকানদারের নিকট সার বিক্রি করছে।

সার বিক্রির বিষয়টি রতনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,একই পরিবারের ৫ জন ব্যক্তি আইডি কার্ড ব্যবহার করে সার ও বিজ উত্তোলন করেন। এসব সার ও বীজ উপসহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ( বিএস ) বিক্রির জন্য আমাকে বলেন। আমি বাহক হিসেবে এখানে বিক্রির জন্য এসেছি। এখানে আমার কিছুই নেই।

খাইরুল ইসলাম বিএস-এর বাড়ি এবং আমার বাড়ি পাশাপাশি হওয়ায় তিনি মাঝে মধ্যে আমার মাধ্যমে এভাবে সার ও বীজ বিক্রি করতে দেয়।

তিনি আরো বলেন, কাশিয়াবাড়ী রোডস্থ একটি দোকানে বীজ গুলো বিএস আমাকে রাখতে বলেছে আর সার ২ বস্তা ১ হাজার ৭’শত টাকায় বড় শিমুলতলা রোডস্থ দোকানে বিক্রি করতে বলেছে। আমাকে যাহা বলেছে আমি তাই করেছি।

এ সংক্রান্ত বিষয়ে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মোরশেদা বেগম জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম আমাদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করে তালিকা করেন। তালিকায় নাম থাকা সত্ত্বে আমাদের সার ও বীজ দেয় না।

বিএস খাইরুল ইসলাম আমাদেরকে বলেন যে কাউকে কিছু বলেন না। পরের বছর আমি আপনাকে ২/৩ নাম দেব। তিনি আরো জানান, বিএস খায়রুল ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) খাইরুল ইসলামের নিকট এ বিষয় অবগত করলে তিনি জানান, আমি এখন এ বিষয়ে কিছু বলতে পারবোনা। আমার স্যার ঢাকা ট্রেনিংএ আছে তিনি আসলে তার সাথে কথা বলে তারপর এসব বিষয়ে কথা হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফাতেমা কাওসার মিশু জানান, আমি অফিসের কাজে ঢাকায় আছি। এসব বিষয়ে বিষয়ে কিছুই জানি না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে