সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পলাশবাড়ীতে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত
পলাশবাড়ীতে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আঃ খালেক মন্ডল :: বিএনপি-জামাতের সন্ত্রাস-সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্র মহড়া জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগ অন্যতম সদস্য আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর নেতৃতে স্থানীয় চৌমাথা মোড়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, জেলা তাঁতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তোতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, পৌর তাঁতীলীগের সভাপতি ইমরান সরকার রাজু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শেখ রিয়াদসহ অন্যান্যরা।

এসময় আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ হরতাল এখন জাদুঘরের বক্স বন্দি হয়েছে। পলাশবাড়ীর সাধারণ মানুষ অবরোধ প্রত্যাখান করে ঘর হতে বেরিয়ে পড়েছে। বাসসহ অন্যান্য যানবাহন সড়কে চলাচল করছে।

দেশের মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে। তাই তারা আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করবেন।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১