সর্বশেষ খবরঃ

পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা
পলাশবাড়ী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে ৬৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ( ২৫ জুন ) দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় পৌর মেয়র ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৬৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট তুলে ধরেন।

এ বাজেটে পৌরসভাকে ‘খ’ শ্রেণীতে উন্নতকরণ, পৌর ভবর নির্মাণ, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ পৌরসভার আওতাধীন ৩০ কিঃমিঃ রাস্তা পাকাকরণ, ৫শ’ সোলার বাতি স্থাপন, ১০ কিঃমিঃ রাস্তা সংস্কার, ১৫ কিঃমিঃ ড্রেন নির্মাণ,পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ,পৌর এলাকায় ডাস্টবিন তৈরী, সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষরোপন এবং মডেল পৌরসভা প্রতিষ্ঠা করার পরিকল্পনা বিষয়টি তিনি বাজেট ঘোষণায় উল্লেখ করেন।

বাজেট ঘোষণায় অন্যান্যদের মধ্যে পৌরসভার প্রকৌশলী মোঃ মর্তুজা এলাহী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিমল মিত্র, পৌরসভার প্যানেল মেয়র-২ আসাদুজ্জামান শেখ ফরিদ, প্যানেল মেয়র-৩ মোছাঃ শাহীনুর বেগম, পৌর কাউন্সিল’র মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়াও মতিয়ার রহমান, লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন,আজাদুল ইসলাম মন্ডল, মোছাঃ জান্নাত আরা শিরিন,মোছাঃ সাজেদা বেগমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন