সর্বশেষ খবরঃ

পটিয়ায় এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পটিয়ায় এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পটিয়ায় এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স ম জিয়াউর রহমান ( চট্টগ্রাম )জেলা প্রতিনিধি :: লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে দলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

মঙ্গলবার ( ২৮ অক্টোবর )বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এই উদযাপনায় হাজারো নেতাকর্মী-সমর্থকের উপস্থিতি দলটির নেতাকর্মীদের আড়ম্বরপূর্ণ উপস্থিতি প্রমাণ দিয়েছে। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। তিনি বলেন,আজ আমরা ২০ বছরের পথচলার স্মৃতি তুলে ধরছি,কিন্তু চোখ রয়েছে সামনের যাত্রায়।

এলডিপি শুধু একটা দল নয়, এটা বাংলাদেশের যুবসমাজের স্বপ্নের প্রতীক। স্বৈরাচারের ছায়ায় ঢাকা-ঢুকা রাজনীতির বিরুদ্ধে আমরা লিবারেল মূল্যবোধ নিয়ে লড়াই করব স্বাধীনতা, সমতা আর অর্থনৈতিক উন্নয়নের পথে।

পটিয়া থেকে শুরু করে চট্টগ্রামের প্রতিটি গ্রামে এই বার্তা পৌঁছে যাবে। জাতীয় নির্বাচনে এলডিপির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রমাণ করব যে ডেমোক্রেটিক শুধু কথায় নয়, কাজে বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী,গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, গনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আমিনুল হক তানিম।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩