সর্বশেষ খবরঃ

নৌবাহিনী প্রধানের ১০ লাখ টাকার চেক পেল হাতিয়া ডিগ্রি কলেজ

নৌবাহিনী প্রধানের ১০ লাখ টাকার চেক পেল হাতিয়া ডিগ্রি কলেজ
নৌবাহিনী প্রধানের ১০ লাখ টাকার চেক পেল হাতিয়া ডিগ্রি কলেজ

মোঃ হানিফ উদ্দিন সাকিব ( নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: নৌবাহিনীর প্রধানের অর্থ সহায়তা পেল হাতিয়া ডিগ্রি কলেজ,বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের পক্ষ থেকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা পেল হাতিয়া ডিগ্রি কলেজ। যা কলেজটির উন্নয়নে ব্যবহৃত হবে।

মঙ্গলবার (২০ আগস্ট ) দুপুরে নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান এই চেক হস্তান্তর করেন। চেক গ্রহণ করেন কলেজটির প্রিন্সিপাল মোঃ সারফুদ্দীন।

জানা যায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক কি না তা দেখতে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গত বুধবার ( ১৪ আগস্ট ) সকালে কলেজটিতে হেলিকপ্টারে নামেন তিনি। তারপর শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। কলেজটির প্রিন্সিপাল মোঃ সারফুদ্দীন অবকাঠামো উন্নয়নে নৌবাহিনীর সহায়তা কামনা করলে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

হাতিয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ সারফুদ্দীন বলেন,আমাদের কলেজটিতে একটা শহীদ মিনার নেই। কলেজের মাঠ অনেক নিচু। তাই নৌবাহিনীর প্রধানের কাছে আবেদন করা মাত্রই তিনি ১০ লাখ টাকা উন্নয়নের জন্য ঘোষণা দিয়েছেন। আজ সেই টাকা হাতে পেলান। আমরা তারমধ্যে কলেজের মাঠ ও অবকাঠামো উন্নয়নে সাত লাখ ও শহীদ মিনার নির্মাণে তিন লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রিন্সিপাল মোঃ সারফুদ্দীন আরও বলেন,হাতিয়ায় কোনো হেলিপ্যাড নাই৷ কলেজের মাঠে আমরা হেলিপ্যাড রাখবো। আর সেটির নামকরণ করবো নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান নাম অনুসারে। একজন নৌবাহিনীর প্রধান এত অমায়িক তা উনাকে না দেখলে বুঝা যেতো না। তিনি শিক্ষকতা পেশাকে অনেক সম্মান করেন। আশাকরি এই হেলিপ্যাড ব্যবহার করে যেনো মেহমানরা হাতিয়ায় আসতে পারে। আমাদের খোজ খবর নিতে পারে।

চেক বিতরণ অনুষ্ঠানে নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমানসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ হাতিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ( পদার্থ বিজ্ঞান ) রেহানা বেগম, সহকারী অধ্যাপক ( রাষ্ট্র বিজ্ঞান ) আবুল খায়ের বিলাল, সহকারী অধ্যাপক ( সমাজবিজ্ঞান ) আবদুল হাদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান