সর্বশেষ খবরঃ

নিহতদের স্মরণে মাসিমপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন

নিহতদের স্মরণে মাসিমপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন
নিহতদের স্মরণে মাসিমপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন

আরাফাত ( বগুড়া ) জেলা প্রতিনিধি :: বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ এ পর্যন্ত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। তাদের স্মরণে দোয়া ও মাহফিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

মঙ্গলবার ( ২২ জুলাই )বাদ এশার শিবগঞ্জ উপজেলা মাঝিহট্টের মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়।

এই সময় মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের সভাপতি মোঃ রশিদুল ইসলাম বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কোমলমতি শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’

তিনি আরও বলেন, ‘যারা আহত অবস্থায় আছে,তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মামিসপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের ক্লাবের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন,সমাজসেবা সম্পাদক আব্দুল সালাম, সাংস্কৃতিক সম্পাদক ইমরান,প্রচার সম্পাদক মিনহাজ সহ আরো সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন