সর্বশেষ খবরঃ

নবজাতকের মরদেহ মিললো পলিথিনের ব্যাগে

নবজাতকের মরদেহ মিললো পলিথিনের ব্যাগে
নবজাতকের মরদেহ মিললো পলিথিনের ব্যাগে

কামরুজ্জামান শাহীন ( ভোলা )জেলা প্রতিনিধি :: ভোলায় রাস্তার পাশের একটি বাগানে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নবজাতক ওজন ৩ থেকে ৪ কেজি হবে।

গতকাল বৃহস্পতিবার ভোরে ভোলা পৌরসভা ৯ নং ওয়ার্ডের চর জংলা এলাকার মারকাজুল নুরুল ইসলাম একাডেমি ও এতিমখানার সামনের সড়কের পাশে একটি বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন বলেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ওই নবজাতকের লাশ পলিথিনের ব্যাগে করে রাস্তার পাশে বাগানের ভিতর ফেলে যান। ভোরে পথচারী ও এতিমখানার শিশুরা নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পলিথিন ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা