সর্বশেষ খবরঃ

নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে ফুলছড়িতে মানববন্ধন

নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে ফুলছড়িতে মানববন্ধন
নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে ফুলছড়িতে মানববন্ধন

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বসতবাড়ি, আবাদি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে দুই ইউনিয়নের বাসিন্দারা।

রোববার ( ২৬ মে ) দুপুরে এসকেএস ক্রিয়া প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে পরিচালিত প্রকল্পের উদ্যোগে ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি, পিপুলিয়া গ্রাম ও ফজলুপুর ইউনিয়নে মধ্যখাটিয়ামারি গ্রামে নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থার দাবীতে ভাঙন কবলিত নদীর তীরে নারী-পুরুষ, শিশু বৃদ্ধসহ ২ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এ এলাকায় অবস্থিত চর পেপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেপুলিয়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পেপুলিয়া, টেংরাকান্দি, বাজে ফুলছড়ি, দেলুয়াবাড়ি, পশ্চিম খাাটিয়ামারি, চন্দনস্বর গ্রামের ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে। তারা দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য খইমুদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল হালিম, এসকেএসের প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, রবিরন বেগম,মর্জিনাসহ অনেকে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১