সর্বশেষ খবরঃ

নড়াইলে সেনা অভিযানে অস্ত্র,বিদেশি মদ ও চোরাই মোবাইলসহ দুইজন গ্রেপ্তার

নড়াইলে সেনা অভিযান অস্ত্র,বিদেশি মদ ও চোরাই মোবাইলসহ দুইজন গ্রেপ্তার
নড়াইলে সেনা অভিযান অস্ত্র,বিদেশি মদ ও চোরাই মোবাইলসহ দুইজন গ্রেপ্তার

উজ্জ্বল রায়( নড়াইল )জেলা প্রতিনিধি:: নড়াইল শহরের লক্ষ্মী ভাণ্ডরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু,মদ ও চোরাই মোবাইলসহ দুই অভিযুক্তকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার ( ১৭ সেপ্টেম্বর ) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত শহরের রূপগঞ্জ বাজারে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প। এ সময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে যোগ দেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ সাজেদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন – নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুদি দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ও দেশীয় অস্ত্র কেনা-বেচা করে আসছিলেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ্মী ভাণ্ডরের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু।সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প, সঙ্গে যোগ দেন জেলা পুলিশের একটি দল।

তবে সেনাবাহিনীর অভিযানের খবরে স্বত্বাধিকারী পলাশ কুন্ডু পালিয়ে গেলেও হাতেনাতে আটক হয় পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস নামের দুই অভিযুক্ত। এ সময় মুদি দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু,১৯টি দেশীয় অস্ত্র, ৩টি হকিস্টিক জব্দ করে সেনাবাহিনী। পরে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ সাজেদুল ইসলাম বলেন,এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা