সর্বশেষ খবরঃ

নড়াইলে বিধবা নারী ধর্ষণ ঘটনায় থানায় মামলা

নড়াইলে বিধবা নারী ধর্ষণ ঘটনায় থানায় মামলা
প্রতিকী ছবি

নড়াইল জেলা প্রতিনিধি :: নড়াইলের লোহাগড়া উপজেলায় তেলকাড়া গ্রামে মধ্যবয়সী এক বিধবা মহিলাকে ধর্ষণ করেছে জহির শেখ ( ৩৫) নামের যুবক। ধর্ষক জহির শেখ লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের টুলু শেখের ছেলে।

গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে লোহাগড়া উপজেলায় তেলকাড়া গ্রামে এঘটনা ঘটেছে। বুধবার লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,জহির শেখ দীর্ঘদিন ধরে ওই বিধবা মহিলাকে কুপ্রস্তাব এবং উত্যাক্ত করে আসছিলেন।গত মঙ্গলবার রাতে ২ টার দিকে ধর্ষক জহির ওই মাহিলার ঘরের দরজার খিল ভেঙ্গে সুকৌশলে খুলে প্রবেশ করে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। বিধবা মহিলা একাই বসবাস করতেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সমাজপতিরা স্থানীয়ভাবে সালিশ ও মীমাংসার চেষ্টা করে এবং তাকে জিম্মি করে রা থানায় যেতে বাধা দেন। পরে পুলিশ ও সাংবাদিক ঘটনা জানতে পারলে,পরে লোহাগড়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন।

ধর্ষিতা বিধবা লোহাগড়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ( ১) ধারায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। লোহাগড়া থানা মামলা নং-১৪।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ওই বিধবা মহিলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি জহির শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া