সর্বশেষ খবরঃ

নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক ও সম্পাদক পলাশ

নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক ও সম্পাদক পলাশ
নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক ও সম্পাদক পলাশ

স্টাফ রিপোর্টার :: নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ। নড়াইলে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রোববার ( ২৭ অক্টোবর ) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ ) জয়ন্ত কুমার কুন্ডু।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে দুপুর আড়াইটা পর্যন্তু। সম্মেলনে ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এই তিন জন খুব দ্রুত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন। সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে তিনজন, ও সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য,বিগত ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ সদর উপজেলা বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী