সর্বশেষ খবরঃ

নড়াইল পৌরসভায় ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা

নড়াইল পৌরসভায় ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা
নড়াইল পৌরসভায় ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা

সাজ্জাদ তুহিন ( নড়াইল )জেলা প্রতিনিধি :: নড়াইল সদর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে ৮১ কোটি ৮১ লক্ষ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার বাজেট ঘোষণা ও সাংবাদিক দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাজেটে আগামি অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে।

এতে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে সংশোধিত বাজেট বিবরণী হিসাবে ১৩ কোটি ৯১লাখ আটানব্বই হাজার দুইশত এগারো টাকা উল্লেখ করা হয়েছে।

৩০ জুন (রোববার ) সকাল ১১ টায় পৌরসভার নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

এছাড়াও আলোচনায় অংশগ্রহন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা সাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, খন্দকার মাসুদ হাসান, পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ সাইফুজ্জামানসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ।

এ সময় পাবলিক প্রসিকিউটর ( পিপি ) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলম, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু,পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা তাঁর আমলে বিগত প্রায় ৪ বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, নড়াইল পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অর্ন্তভূক্ত হতে যাচ্ছে।

বিশ্বব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে নড়াইল পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। ফলে একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি