সর্বশেষ খবরঃ

ধর্ষণের মামলায় সাজা পেলেন দানি আলভেজ

ধর্ষণের মামলায় সাজা পেলেন দানি আলভেজ
ছবি সংগৃহীত

বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেজ।

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি )আলভেজকে সাড়ে ৪ বছরের কারাবাসের শাস্তি দিয়েছেন স্পেনের আদালত। সেইসঙ্গে দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছে আলভেজকে। যা পাবেন ধর্ষণের শিকার হওয়া সেই নারী।

এক বিবৃতিতে আদালত জানিয়েছেন, ‘শারীরিক সম্পর্কের ঘটনায় ভুক্তভোগীর কোনো সম্মতি ছিল না বলে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে তিনি ধর্ষিত হয়েছেন।

গত বছরের ৩০ ডিসেম্বর বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। সেই মামলায় ২০ জানুয়ারি স্পেনের কাতালুনিয়া থেকে আলভেজকে গ্রেফতার করে পুলিশ।

প্রথমে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার। তবে পরে অভিযোগকারী নারীর সঙ্গে যৌন সম্পর্কের কথা স্বীকার করেন আলভেজ। সে সময় তিনি বলেছিলেন, দুইজনের সম্মতিতেই যৌন সম্পর্কে জড়ান তারা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন