সর্বশেষ খবরঃ

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন ক্রিকেটার লামিচানে 

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন ক্রিকেটার লামিচানে
ছবি সংগৃহীত

ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছিলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে। শুক্রবার আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

নেপালের লেগ স্পিনার লামিচানে দেশটির পোস্টার বয় হিসেবেই এতদিন পরিচিত ছিলেন। কিন্তু এই কাণ্ডের পর আন্তর্জাতিক অঙ্গনে সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হলে গত বছরের ৭ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। এর পরই নেপালের ক্রিকেট সংস্থা তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এই বছরের জানুয়ারিতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় প্রায় ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের বিনিময়ে। বোর্ড পরে নিষেধাজ্ঞাও উঠিয়ে নেয়।

লামিচানের আইনজীবী সরোজ ঘিমিরে এএফপিকে জানিয়েছেন,আদালত শুক্রবার নেপালের এই তারকাকে দোষী সাব্যস্ত করেছে। তিনি আরও বলেছেন,পরবর্তী শুনানিতে তার শাস্তির রায় ঘোষণা করা হবে।

ওই ঘটনার পর নেতৃত্ব থেকেও লামিচানেকে সরিয়ে দেয় নেপালের ক্রিকেট বোর্ড। তবে বোর্ড নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে বিশ্বকাপ বাছাইসহ গত সেপ্টেম্বর এশিয়া কাপে তার খেলার সুযোগ হয়।

অবশ্য শুরু থেকেই নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করে আসছেন লামিচানে। স্থানীয় জনসাধারণও এক্ষেত্রে তার পাশে দাঁড়িয়েছে। তার পক্ষে নানামুখী প্রচারণা চলেছে সোশ্যাল মিডিয়ায়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী