সর্বশেষ খবরঃ

দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন
দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

জাকির হোসেন হাওলাদার ( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস -২৫ পালিত হয়েছে । বুধবার ( ১৫ অক্টোবর ) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুজর মোঃ ইজাজুল হক।

দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের হাতই প্রায় সময় রোগজীবাণুর বাহক হয়ে ওঠে। তাই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা চাই আগামী প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠুক এবং হাত ধোয়ার নায়ক হয়ে জাতিকে নেতৃত্ব দিক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোছাঃ নিপা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দিন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন