সর্বশেষ খবরঃ

দুমকিতে পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের দায়ে নারী গ্রেপ্তার

দুমকিতে পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের দায়ে নারী গ্রেপ্তার
দুমকিতে পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের দায়ে নারী গ্রেপ্তার

জাকির হোসেন হাওলাদার ( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: পরকীয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও বিয়ের চাপ সৃষ্টি করে একাধিক যুবকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ৩ মার্চ ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলার ১৭ ( বি ) ধারায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তদন্তে তিন যুবকের কাছ থেকে অন্তত ১০ লক্ষাধিক টাকা আদায়ের প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বিভিন্ন সময়ে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের দাবিতে চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত।

দুমকির আলমগীরের ছেলে সাদ্দাম হোসেন জুয়েলকে বিয়ের চাপ দিলে স্থানীয়ভাবে আড়াই লাখ টাকা লেনদেনের মাধ্যমে মীমাংসা হয়। পরে জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করা হয়। তবে ১৭৫/২৬ নম্বর মামলায় সকল আসামি নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পান।পরবর্তীতে প্রতারণার অভিযোগে শামিমার বিরুদ্ধে ১৭ ( বি ) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে গ্রেপ্তার করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ