সর্বশেষ খবরঃ

দুমকিতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও চেক বিতরণ

দুমকিতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও চেক বিতরণ
দুমকিতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও চেক বিতরণ

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, কিশোরীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি ও বাল্যবিবাহ-নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং শিক্ষা সামগ্রী ও প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোমবার ( ১৭ নভেম্বর )সকালে আংগারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বর ও দুপুরে বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসব কার্যক্রম আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি )।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা এবং সাংবাদিক মোঃ কামাল হোসেন।

বিআরডিবি সূত্র জানায়, দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প-২য় পর্যায় ( ইরেসপো ) এর আওতায় ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ প্রতিপাদ্যে কিশোরীদের সঞ্চয়মুখী ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। একজন কিশোরী মাসে ২০০ টাকা সঞ্চয় করলে বছরে তার জমার সঙ্গে সরকার প্রণোদনা হিসেবে আরও ৪ হাজার ৮০০ টাকা দেয়। দুমকির দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ কিশোরী এ প্রকল্পের সুবিধাভোগী।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১