সর্বশেষ খবরঃ

দীর্ঘ ১ মাস পর সাজেক ও খাগড়াছড়ি পর্যটকে মুখরিত

দীর্ঘ ১ মাস পর সাজেক ও খাগড়াছড়ি পর্যটকে মুখরিত
দীর্ঘ ১ মাস পর সাজেক ও খাগড়াছড়ি পর্যটকে মুখরিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: দীর্ঘ ১ মাসের বেশী সময়ের স্থবিরতা কাটিয়ে আজ থেকে পর্যটকদের ভ্রমণে আজ থেকে খোলা হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্র গুলো। প্রথমদিনে সাজেক যেতে খাগড়াছড়ি শহরের কাউন্টার এলাকা পর্যটকদের উপস্থিতিতে মুখরিত।

গত ( ৮ অক্টোবর ) থেকে পর্যটকদের খাগড়াছড়িতে ভ্রমণে বিরত থাকার পর আজ আবার চালু হওয়ায় খুশি ঘুরতে আসা পর্যটকরা। প্রকৃতির সান্নিধ্য উপভোগে অনেকে এসেছেন বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে শুক্রবার ও শনিবারের জন্য আগাম বুকিং হচ্ছে সাজেক ও খাগড়াছড়ির হোটেল, কটেজ গুলো।
সাজেকের পাশাপাশি খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণাসহ জেলার পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের পদাচরণায় মুখর হবে বলে আশাবাদী এ খাতের সাথে সম্পৃক্তরা।

বগুড়া থেকে ঘুরতে আসা পর্যটক রানা বলেন, বাইকে করে সাজেকে আসার শখ ছিল অনেক দিন ধরে। আজ সুযোগ হয়েছে, আমরা বন্ধুরা খুব খুশি। আশা করা ভালো ভাবে ঘুরে আসতে পারব।

সাজেক পরিবহন কাউন্টারের লাইনম্যান আরিফ খান বলেন, দীর্ঘ দেড় মাস পর আজ থেকে স্বাভাবিক রুটেশনে সাজেক সড়কে পরিবহন চলাচল করছে। প্রথম দিনে ২৫ টির মতো পিকআপ ও জীপ সাজেকের উদ্দেশে গেছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান জানান,পর্যটকরা যেন নিরাপদে সাজেকসহ জেলায় ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আশা করি আসন্ন পর্যটন মৌসুমে খাগড়াছড়ি জেলায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার জেরে পর্যটকদের পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানায় স্থানীয় প্রশাসন।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন