সর্বশেষ খবরঃ

দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি ::  বিজ্ঞ আদালতে বিচারাধীন সম্পত্তি জোরপূর্বক জবরদখল, পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠানে (পার্টি সেন্টার) সশস্ত্র হামলা, ব্যাপক লুটপাট এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে  দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৮ জুলাই-২০২৬ ) দিনাজপুর শহরের বাসুনিয়াপট্রি‌ পার্টি সেন্টারের পাশে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা তাদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন থেকে অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনতে জোর দাবি জানানো হয়।সর্বস্তরের সচেতন মানুষ, স্থানীয় এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে পার্টি সেন্টারের পরিচালক সৈয়দ আলমামুন ইসলাম রনি বলেন,আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক সম্পত্তি দখল এবং ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানো আইনের শাসনের পরিপন্থী।

তিনি অবিলম্বে এই অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।

আরো খবর

খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ