সর্বশেষ খবরঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। রবিবার ( ১৬জুলাই ) সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার ৫নং শ্বশরা ইউনিয়নের দিনাজপুর -ফুলবাড়ি মহাসড়কের জালিয়াপাড়ায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর সদরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টোর ছেলে রিফাত ইমন(২২)এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ( ২৮)।তারা দুজনেই দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায় ফুলবাড়ি থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিসর্জিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল চালক রিফাত ইমন ঘটনাস্থলেই নিহত হন।

মোটরসাইকেলের পিছনে বসে থাকা এন্তাজুল হক সোহাগকে মূমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মৃত্যুবরন করে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

দিনাজপুর কোতয়ালী থানার তদন্ত ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান জানান পরিবারের লোকজন লাস সনাক্তকরার পর প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাস পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো