সর্বশেষ খবরঃ

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদোপায় অবলম্বনের দায়ে গ্রেফতার ১৮

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদোপায় অবলম্বনের দায়ে গ্রেফতার ১৮
দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদোপায় অবলম্বনের দায়ে গ্রেফতার ১৮

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি ::দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদোপায় অবলম্বন করার দায়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে নারী,পুরুষসহ ১৮জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ।এসময় তাদের কাছ থেকে ১৬টি ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়। জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস) মোঃ আনোয়ার হোসেন।

ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলে ২ জন,দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একজন, কাদের বক্স মেমোরিয়াল কলেজে ( বিএম ) ২ জন,কালেক্টটরেট স্কুল অ্যান্ড কলেজে একজন,দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর সরকারি মহিলা কলেজে একজন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুলে একজন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসায় ৫ জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একজন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুলে একজন পরীক্ষার্থী ডিভাইসসহ আটক হয়েছেন বলে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) আনোয়ার হোসেন বলেন, ‘দিনাজপুরের ৪৫টি কেন্দ্রে ৩৩ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ ছিল যে পরীক্ষায় ডিভাইস ব্যবহার হবে। গত কয়েকদিন ধরেই গোয়েন্দা কার্যক্রম চলছিল।

আমরা বিষয়টি জানতে পেরেছি, কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার আগেই যদি আটক করা হয় তাহলে অপরাধ সঠিকভাবে চিহ্নিত হয় না। এজন্য আমরা অপেক্ষা করছিলাম। ডিভাইস চক্রটি ঢাকা থেকে এসে দিনাজপুরের বিভিন্ন গ্রামাঞ্চলে এবং নির্জন স্থান থেকে এই কার্যক্রম চালায়। ডিভাইসে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর বলে দেওয়ার কাজ করছিল।

আমরা এই ঘটনার মূল হোতাকেও চিহ্নিত করেছি। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না। আমরা পুরো টিমটিকে আটক করতে চাই।তিনি আরও বলেন,আমরা জানতে পেরেছি প্রতিটি ডিভাইস ব্যবহার কারীর কাছ থেকে চুক্তি হয়েছে ১৫ লাখ টাকার। এই ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন