সর্বশেষ খবরঃ

দিনাজপুরে পানিতে ডুবে মাসহ দুই শিশুর মৃত‍্যু

দিনাজপুরে পানিতে ডুবে মাসহ দুই শিশুর মৃত‍্যু
দিনাজপুরে পানিতে ডুবে মাসহ দুই শিশুর মৃত‍্যু

চন্দন মিত্র দিনাজপুর:: দিনাজপুর সদরের চুনিয়াপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত‍্যু হয়েছে। ১জুন শুক্রবার সকালে চুনিয়াপাড়ায় জাকির নামক এক ব‍্যক্তির খননকৃত পুকুরে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও সিভিল ডিফেন্স ও কোতয়ালি থানা থেকে প্রাপ্ত তথ‍্য মতে জানা যায় শুক্রবার সকালে চুনিয়াপাড়া এলাকার কৃষক উজ্জ্বল সকালে কাজে বেরিয়ে যাবার পর তার স্ত্রী রুস্তমী তার দুই শিশু সন্তান গৌতম ( ৮ )এবং প্রীতম ( ৫)কে নিয়ে পাশ্ববর্তী জাকির নামক এক ব‍্যক্তির পুকুরে কাপড় কাঁচতে যায়।

কাপড় কাঁচায় ব‍্যস্ত থাকায় কখন তার শিশু দুই সন্তান খেলতে খেলতে পানিতে পরে গেলে তার দেখতে পেয়ে তড়িঘড়ি করে সন্তানকে বাচাঁতে নিজেও পুকুরে ঝাঁপ দিলে খননকৃত পুকুরের গভীরতায় তারা তিনজনেই তলিয়ে যায়।

বিকালে পুকুরে তিনজনের লাস ভেসে উঠলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস‍্যরা গিয়ে লাস তিনটি উদ্ধার করে।

একই পরিবারের মাসহ দুই শিশু সন্তানের মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী সন্তান হারিয়ে উজ্জ্বল শোকে পাথর হয়ে গিয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন