সর্বশেষ খবরঃ

দিনাজপুরে কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত
দিনাজপুরে কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে বালক বালিকা কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

১৬ ডিসেম্বর বিকাল ৩টায় দিনাজপুর জেলার গোর-ই-শহীদ ঈদগাহ ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় দিনাজপুর কোতোয়ালি থানা ফুলবাড়ি থানাকে পরাজিত করে জয় লাভ করে।

কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) দিনাজপুর, স্বরুপ কুমার বকশী বাচ্চু, সভাপতি, প্রেসক্লাব, দিনাজপুর, সুব্রত মজুমদার ডলার, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর। উক্ত কাবাডি খেলায় সভাপতিত্ব করেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), দিনাজপুর।

এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ), ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ), সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে