সর্বশেষ খবরঃ

দাম বাড়লো এলপিজির

দাম বাড়লো এলপিজির
দাম বাড়লো এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি ) দাম বেড়েছে। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দর ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮৪ টাকা। গত আগস্টে যা ছিল ১ হাজার ১৪০ টাকা।

রোববার ( ৩ সেপ্টেম্বর ) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ( বিইআরসি ) হলরুমে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মোঃনূরুল আমিন নতুন দাম ঘোষণা করেন।

এ সময় কমিশনের সদস্য ডঃ মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডঃ মোঃ হেলাল উদ্দিন, আবুল খায়ের মোঃ আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০৭ টাকা ০১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। সে অনুযায়ী সাড়ে ৫, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের মূল্যও বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটারের দাম ধার্য করা হয়েছে ৫৮ টাকা ৮৭ পয়সা। গত মাসে যা ছিল ৫২ টাকা ১৭ পয়সা।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন