সর্বশেষ খবরঃ

তুরস্কে মোসাদের এজেন্ট গ্রেপ্তার

তুরস্কে মোসাদের এজেন্ট গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে এক কসোভান নাগরিককে গ্রেপ্তার করেছে তুরস্ক। মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর ) তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি এ খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

এমআইটি জানিয়েছে, গত ৩০ আগস্ট কসোভান নাগরিক লিরিডন রেক্সহেপিকে ইস্তাম্বুল থেকে গ্রেফতার করা হয়। তুরস্কে কর্মরত মোসাদ কর্মীদের কাছে তহবিল স্থানান্তর করার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে এমআইটি বলেছে,২৫ আগস্ট তুরস্কে প্রবেশের পর থেকে রেক্সহেপিকে নজরদারিতে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে বিশেষ করে কসোভো থেকে তুরস্কে মোসাদের এজেন্টদের কাছে অর্থ স্থানান্তর সহজতর করার অভিযোগ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রেক্সহেপির স্থানান্তরিত তহবিল সিরিয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ,ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও ড্রোন-সম্পর্কিত অভিযান সমন্বয়ের জন্য ব্যবহৃত হতো।

রেক্সহেপি তুরস্কে তহবিল স্থানান্তর করার জন্য ক্রিপ্টোকারেন্সির মতো অর্থ স্থানান্তর পরিসেবা ব্যবহার করতেন। চলতি বছর মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে ২০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরস্ক।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি