সর্বশেষ খবরঃ

ঢাকায় শোরুম চালুর ঘোষণা দিলেন সালমান খান

ঢাকায় শোরুম চালুর ঘোষণা দিলেন সালমান খান
সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান ঢাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন। এক ভিডিও বার্তায় ঢাকায় ‘বিং হিউম্যান’র ব্রান্ডটির শোরুম চালুর ঘোষণার দেন তিনি।

অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন সালমান। তিনি জানান,আগামী বৃহস্পতিবার রাজধানীর অভিজাত এলাকা বনানীতে উদ্বোধন করা হবে শোরুমটির।

‘বিং হিউম্যান’র এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জিব রাওয়ের সঙ্গে উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড তারকা ও সালমান খানের ভাই সোহাইল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথচলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা। পোশাকের এই ব্র‍্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠির শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য। বাংলাদেশে ফ্রেঞ্চাইজিটির স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

উল্লেখ্য,২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করা ‘বিং হিউম্যান’ এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন