সর্বশেষ খবরঃ

ঢাকা-বেনাপোল রেলপথে ট্রেন চালু হবে ২রা ডিসেম্বর

ঢাকা-বেনাপোল রেলপথে ট্রেন চালু হবে ২রা ডিসেম্বর
ঢাকা-বেনাপোল রেলপথে ট্রেন চালু হবে ২রা ডিসেম্বর

আনোয়ার হোসেন:: পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-বেনাপোল রেলপথে ট্রেন সেবা চালু হবে আগামী ২রা ডিসেম্বর থেকে।শুক্রবার( ২২ নভেম্বর ) পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে আগামী ২রা ডিসেম্বর সকাল ৬টায় কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। একই দিন বেলা ১১টার সময় বেনাপোল এক্সপ্রেস কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে।

এছাড়া ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যাত্রার সময় লাগব আনুমানিক ৩ ঘণ্টা ৩০মিঃ বলে জানান পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক আফজাল হোসেন।

ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, পদ্মা সেতু হয়ে বেনাপোল গামী ট্রেনটি চালু হলে ঢাকা থেকে যশোর দূরত্ব ২০০ কিলোমিটার কমে যাবে, যার ফলে ভ্রমণের সময় অর্ধেক সময়ে নামবে।

বর্তমানে যশোর যেতে সময় লাগে আট ঘণ্টার বেশি। রেলটি চালু হলে ভারতের সঙ্গে বাংলাদেশের আরও ব্যবসায়িক অগ্রগতি হবে বলে জানান তিনি।

প্রকল্প পরিচালক আরও বলেন, “নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া হয়ে খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে।”

এছাড়া সরকার ৩৭,১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে বলে জানান পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক। বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক (জিআইবিআর) ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত লাইনের পরিদর্শন শেষে এ অগ্রগতির কথা জানান।

আফজাল হোসেন বলেন, যা ব্যয়ের দিক বাংলাদেশ রেলওয়ের জন্য সবচেয়ে বড় প্রকল্প। এই ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে চীন।এছাড়া গত বছরের অক্টোবরে এই লাইনের ঢাকা-ভাঙ্গা সেকশন চালু হয় এবং এ সেকশনে পাঁচটি ট্রেন চলাচল করছে বলে জানান তিনি।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান