সর্বশেষ খবরঃ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রোববার ( ১৬ নভেম্বর ) ভোর থেকেই মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি শুরু করেন।

অবরোধকারীরা সড়কে গাছ ফেলার পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এদিকে সড়ক থেকে গাছ অপসারণ ও নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )শেখ মো এহতেশামুল ইসলাম জানান,ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি থানার অংশে সাত–আটটি স্থানে সড়কের পাশের গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান,সড়ক থেকে গাছ অপসারণের কাজ দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩