সর্বশেষ খবরঃ

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরে ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের ৩সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- যশোর জেলার একই ( শার্শা )থানাধীন গোগা গাজী পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ উজ্বল হোসেন( ৩০), মোঃ আনারুল ইসলাম (৩২) ও হরিশচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ তোফাজ্জেল হোসেন (৩০)।

শনিবার ( ১ আগস্ট ) রাতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এস আই কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতয়ালী থানাধীন ষষ্ঠিতলা এলাকায় অভিযান চালিয়ে ঐ তিন দুষ্ককৃতকারীকে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাযতে থাকা প্লাস্টিকের বস্তায় এক সেট বিজিবির পোশাক, দুই সেট স্টীলের হাতকড়া, ২পিচ ওয়াকিটকি সেট এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানাই,তারা এলাকায় চুরি ,ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত।

জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি ) সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ড ষষ্টিতলাস্থ জনৈক রবিন্দ্রনাথ শাহার বাড়ীর (৭৩১/২) তৃতীয় তলার পূর্বপাশের ভাড়াটিয়ার বাসায় অভিযান চালিয়ে দরজা খুলতে বললে ভিতর হতে একজন উচ্চস্বরে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেই।

পরবর্তীতে বাড়ির মালিকসহ রুমের ভিতর প্রবেশ করলে তারা পরিচয়ের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারিনি। একপর্যায়ে তারা তাদের অপরাধমূলক কর্মকান্ডের কথা স্বীকার করলে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া উজ্জ্বলের নামে ইতিপূর্বে ৫টি ও আনারুলের নামে ১টি মামলা চলমান রয়েছে বলে আরো জানান।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ( ওসি )দেশীয় অস্ত্রসহ ৩জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আরো খবর

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা