সর্বশেষ খবরঃ

ডায়াবেটিসের কয়েকটি লক্ষণ

ডায়াবেটিসের কয়েকটি লক্ষণ
ডায়াবেটিসের কয়েকটি লক্ষণ

হুট করে একদিন সুগার মেপে যদি দেখেন ডায়াবেটিসটা আচমকা হয়েই গেলো, তবে ভুল ভাববেন। শরীরে ইনসুলিন তৈরির কারখানায় গণ্ডগোল শুরুর আগে দেখা দেয় বেশ কিছু লক্ষণ।

তখন থেকেই হওয়া চাই সাবধান। ক্ষুধা ও অবসাদখাবার খাওয়ার পর সেটা ভেঙে গ্লুকোজ তৈরি হয়। আর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি তৈরি করে।

অর্থাৎ গ্লুকোজকে কাজে লাগাতে কোষের দরকার হয় ইনসুলিন। কোষ যদি সেই ইনসুলিন না পায় কিংবা কোনও কারণে ইনসুলিন যদি গ্রহণ করতে না চায় তবে গ্লুকোজটা আর কাজে আসে না। তখন খাওয়ার পরও দেখা যাবে ক্লান্তিভাব বা দুর্বলতা কাটছে না। এমনটা বুঝতে পারলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ঘন ঘন তৃষ্ণা ও প্রস্রাবঃ ডায়াবেটিসকে বাংলায় বহুমূত্র বলার কারণ আছে বটে। শরীরে সুগারের আধিক্য দেখা গেলে সেটা শরীর শোষণ করতে পারে না। কিডনির ওপর চাপ বেড়ে যায়। তখন বাড়তি সুগারটাকে বের করে দিতে শরীরে ইউরিন তৈরি হয় বেশি। এতে প্রস্রাব হবে ঘন ঘন, তৃষ্ণাও বাড়বে।

ড্রাই মাউথ ও ত্বকে চুলকানিঃ ডায়াবেটিসের আগাম লক্ষণ হলো শরীর থেকে পানি বের হওয়ার পরিমাণ বেড়ে যাওয়া। এতে ত্বক আর্দ্রতা হারাবে দ্রুত। যদি বুঝতে পারেন মুখের ভেতরটা ও ত্বক ঘন ঘন শুকিয়ে আসছে তবে সতর্ক হতে হবে।

ঝাপসা দৃষ্টিঃ কারও কারও ক্ষেত্রে এ সমস্যা দেখা দিতে পারে। শরীরে তরলের ভারসাম্যহীনতা দেখা গেলে হঠাৎ হঠাৎ চোখের লেন্স সামান্য ফুলে উঠতে পারে। তখনই দৃষ্টি হয়ে আসতে পারে ঝাপসা।

সংক্রমণঃ আঙুলের ফাঁকে কিংবা শরীরের এমন সব স্থান—যেখানে আলো-বাতাস কম পৌঁছায়, সেখানে ইস্ট তথা এক ধরনের ছত্রাকের সংক্রমণ দেখা দিলেও ডায়াবেটিস পরীক্ষা করানো জরুরি। কারণ ইস্টের খাবারই হচ্ছে চিনি। আর শরীরে সুগার বাড়লে ছত্রাকগুলো খাবার পায়। যে কারণে সংক্রমণ সহজে সারতে চায় না।

ক্ষত সারতে দেরিঃ রক্তে চিনি বেড়ে গেলে তা রক্ত সরবরাহে বাধার কারণ হয়ে দাঁড়ায়। এতে কিছু নার্ভও ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে সহজে কোনও ক্ষত সারবে না। তাই কোথাও কেটে গেলে যদি সহজে না সারে তবে সেটাকেও ডায়াবেটিসের আগাম লক্ষণ ধরে নিতে পারেন। একই কারণে পায়ের মাংসপেশী ও পায়ের পাতায় ব্যথা হতে পারে।

সূত্র: ওয়েব এমডি

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান