সর্বশেষ খবরঃ

ডাকাতির পর নিয়ে যাওয়া সেই শিশু উদ্ধার

ডাকাতির পর নিয়ে যাওয়া সেই শিশু উদ্ধার
ছবি সংগৃহীত

ঢাকার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের এক বাসায় ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু কন্যাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়। শনিবার ( ১৬ নভেম্বর )সকাল সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

এর আগে গতকাল শুক্রবার ( ১৫ নভেম্বর ) দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন তিনি।

জানা যায়, ডাকাতদলে একজন নারী ও দুজন পুরুষ ছিলেন। তারা সাবলেট নেওয়ার কথা বলে ওই বাসায় ঢোকেন। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি ফারজানার একমাত্র শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার পরপরই পুলিশের লালবাগ বিভাগের ডিসি মোঃ জসীমউদ্দীন গণমাধ্যমকে জানান, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা একটি বাচ্চাকেও নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান