সর্বশেষ খবরঃ

ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম নিহত

ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম নিহত
প্রতিকী ছবি

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (৫৯) নামে বাংলাদেশ ব্যাংকের এক সাবেক কর্মকর্তা নিহত হয়েছেন। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। পরিবার নিয়ে তিনি রাজধানীর ওয়ারীতে থাকতেন।

শনিবার ( ২০ আগস্ট ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ পরিদর্শক ( এসআই ) মোঃ রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন