সর্বশেষ খবরঃ

ঝড়ের কবলে পড়ে ভোলায় বালু বোঝাই বাল্কহেড ডুবি

ঝড়ের কবলে পড়ে ভোলায় বালু বোঝাই বাল্কহেড ডুবি
ঝড়ের কবলে পড়ে ভোলায় বালু বোঝাই বাল্কহেড ডুবি

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার মেঘনায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বালু বোঝাই একটি বাল্কহেড জাহাজ ডুবির খবর পাওয়া গেছে। তবে বাল্কহেডে থাকা মাস্টার, শুকানিসহ পাঁচজন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার ( ২১ মে ) সকাল সাড়ে ৮ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতলী এলাকার মেঘনা নদীর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ঝড়ো বাতাস শুরু হয়। সকাল সাড়ে ৮ টার দিকে এমভি তামিম-শামীম নামের বালুবাহী একটি বাল্কহেড জাহাজ হঠাৎ ঝড়ের কবলে পড়ে। তখন বাল্কহেড তীরে ভেড়ানোর চেস্টা করা হয়। কিন্তু তুলাতলী ঘাটের কাছাকাছি আসলে সেটি ঢেউয়ের স্রোতে ডুবে যায়।

তবে বাল্কহেডে থাকা পাঁচ স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।এছাড়া মেঘনার ইলিশা ঘাটে নোঙ্গর করা দুটি জেলে নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

ভোলার ইলিশ নৌ-থানার (ওসি ) মোঃ শাহাজালা বাদশা বলেন, ভোলার মেঘনা নদী ভাঙ্গন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালুবাহী এমভি তামিম-শামিম নামে একটি বাল্কহেড জাহাজ যাচ্ছিল। তুলাতুলী মাছ ঘাটের মেঘনা নদীতে বাল্কহেডটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

তবে ওই সময় বল্কহেডে থাকা স্টাফরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠেন। তবে এঘটনায় কেউ হতাহত হননি।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী