সর্বশেষ খবরঃ

ঝিকরগাছা হতে রিভালবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ঝিকরগাছা হতে রিভালবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
ঝিকরগাছা হতে রিভালবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোর জেলার ঝিকরগাছা হতে ১টি রিভালবারসহ অস্ত্র ব্যবসায়ী জিয়া বিস্বাসকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা।

গত বুধবার ( ২৯ নভেম্বর ) যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা ঝিকরগাছা থানাধীন বাকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ঐ ছদ্মবেশী অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের মৃত ইনাতুল্লা বিশ্বাসের ছেলে।

র‌্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে গ্রেফতারকৃত জিয়া বিশ্বাস তার নিজের চায়ের দোকানের আড়ালে অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে। এমন সংবাদে যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল দোকানে অভিযান চালিয়ে সাক্ষীদের সন্মুখে ১টি রিভালবার উদ্ধার পূর্বক জব্দসহ জিয়া বিশ্বাসকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অস্ত্র ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক জব্দকৃত আলমত ও আসামী ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত