সর্বশেষ খবরঃ

জোড়া খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জোড়া খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
জোড়া খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: ঢাকার কেরানীগঞ্জে পিতা-পুত্রকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরিফ দীর্ঘ৩০ বছর পালিয়ে থাকার পর র‍্যাবের কাছে ধরা পড়লেন । বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর ) রাতে নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থেকে আরিফ ওরফে শরীফুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব-১০।

শুক্রবার ( ১ ডিসেম্বর ) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ১৯৯৩ সালের ১৩ জুলাইয়ে রাতে কেরানীগঞ্জের মালোপাড়া বারিশুর বাজারে মুদি দোকানি শরিফুল ও তার সন্তান খোকনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দোকানের ক্যাশ বাক্স হতে নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আসামি আরিফসহ অন্যান্যরা এ জোড়া খুন করে। দোকানে থাকা শরিফুলের আরেক সন্তান শাহজাহানকেও গুরুতর জখম করে আসামিরা।

সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানায়, জোড়া খুনের ঘটনায় আদালত আরিফসহ ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। নিজ নাম, ঠিকানা বদলে আরিফ শরীফ নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে গ্রেফতার হওয়া এই আসামি।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩