সর্বশেষ খবরঃ

জেল জীবন নিয়ে বই লিখছেন পরীমণি

জেল জীবন নিয়ে বই লিখছেন পরীমণি
জেল জীবন নিয়ে বই লিখছেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণিকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেতে হয়েছে জেলখানায়। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি সবাইকে জানাতে চান। তবে রুপালি পর্দায় নয়,এই অভিজ্ঞতা নিয়ে বই লেখার পরিকল্পনা করছেন তিনি।

পরীমণির ভাষ্যমতে, কেন জেলে গিয়েছিলেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয় তার কাছে। তবুও জেলজীবনের অভিজ্ঞতা কেমন ছিল,এ নিয়ে বই লিখবেন। যেখানে কারাবাসের দিনগুলোর গল্প তুলে ধরবেন এই চিত্রনায়িকা।

তিনি আরও বলেন,আমি কাউকে খুন করিনি, জঙ্গি হামলা করিনি, আমার বাসায় কোনো বোমা ছিল না। আমি আসলে কী করেছি এটাই জানি না! ভালো বিষয় হলো, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। এই কথাটুকু থাকবে আমার বইয়ে।

পরীমণির ভাষ্য,একটু স্ট্রেট ফরোয়ার্ড বলে হয়তো আমার সঙ্গে এমনটা হচ্ছে। তবে এখন আমি জানি মানুষ কী পছন্দ করে, আর কী করে না।

মানুষ চায় নিজের গলাবাজির নিচে সবার গলাবাজি থাকুক। সবাই চায় আমি আস্তে কথা বলি, অন্যেরা যা চায় সেটা করি। সমাজের চাপানো কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললেই তুমি লক্ষ্মী মেয়ে।

নেট দুনিয়ায় সমালোচনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমাকে নিয়ে যত নেগেটিভ কথা হয়েছে, ঠিক ততটুকু পজিটিভ কথাও হয়েছে।

আমি যখন জেল থেকে বের হলাম,মানুষ আমাকে অনেক সাপোর্ট করেছে। তাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও তারা আমার কাজের জন্যই পাশে দাঁড়িয়েছিল।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী