সর্বশেষ খবরঃ

জিপিএ ৫ পেয়েছে দিনাজপুরের কৃষ্ণা ও আর্নিকা

জিপিএ ৫ পেয়েছে দিনাজপুরের কৃষ্ণা ও আর্নিকা
জিপিএ ৫ পেয়েছে দিনাজপুরের কৃষ্ণা ও আর্নিকা

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: লেখাপড়ায় এখন গ্রামগঞ্জেও পিছিয়ে নেই মেয়েরা।দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস কোচিং এ অধ্যায়নরত কৃষ্ণা ও আর্নিকা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।

গ্রাম‍্য পরিবেশে বেড়ে উঠা কৃষ্ণা এবং বাবা হারা আর্নিকা পরিবার থেকে পড়াশুনার প্রতি তেমন কোন সাড়া না পেলেও শুধু মাত্র নিজেদের ইচ্ছাশক্তি,আগ্রহ এবং দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস এর পরিচালক শামীম সরকার সবুজের অনুপ্রেরনা আর ঐকান্তিক প্রচেষ্টায় জিপিএ ৫পেয়ে অত‍্যন্ত খুশি শিক্ষার্থী কৃষ্ণা ও আর্নিকা।

নিজেদের ভালো ফলাফলের অনুভুতি জিজ্ঞেস করলে যশোর পোস্ট প্রতিনিধিকে তাদের অনুভুতি এভাবেই ব‍্যক্ত করেন যে পরিবারের যতই অভাব আর অনটন থাকুন না কেন নিজের যদি ইচ্ছা আর পরিশ্রম থাকে তাহলে অনেক অসাধ‍্যকেই সাধ‍্য করা যায়।

কৃষ্ণা ও আর্নিকার এসএসসি’র ফলাফল দেখে অনেক খুশি তাদের এলাকার বাসিন্দিদের।নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ ও দশের কল‍্যানে নিজেদের প্রতিষ্ঠিত করাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ‍্য বলে অভিমত ব‍্যক্ত করেন কৃষ্ণা ও আর্নিকা।

উল্লেখ‍্য দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের জনতা মোড়ে শামীম সরকার সবুজের পরিচালনায় গড়ে উঠা দি সান সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেস এ গ্রামের ২৩জন শিক্ষার্থীর মধ‍্যে ২৩জনই ভালো গ্রেডিং পয়েন্ট নিয়ে এসএসসি পাশ করেছে।

গ্রামগঞ্জে এখনও মেয়েদের শিক্ষার প্রতি অনেক পরিবারের খুব একটা আগ্রহ না থাকাতে উক্ত এলাকায় গড়ে উঠা কোচিং সেন্টারটির পরিচালক ভাল ফলাফল নিয়ে পাশকৃত ছাত্র ছাত্রীদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন।একই সময় সাথে অভিভাবক শিক্ষক এবং এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গকে ডেকে ছেলেমেয়েদের কাঙ্খিত ফলাফলের মার্কসিট হাতে তুলে দেন।

এ সময় দক্ষিন দূর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আনিছুর রহমান বরকতুল্লা,ঠাকুরাইন হাট উচ্চ বিদ‍্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাইফুর রহমানসহ এলাকার গণ্যমাণ্য অনেকেই উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন