সর্বশেষ খবরঃ

জামালপুরে প্লাস্টিক বর্জনে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত 

জামালপুরে প্লাস্টিক বর্জনে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত 
জামালপুরে প্লাস্টিক বর্জনে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত 

মোঃ আহসান হাবীব সুমন ( জামালপুর ) জেলা প্রতিনিধি :: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের উপর সচেতনতা বাড়াতে গ্রীন ভয়েস—জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এর আয়োজনে বিশেষ ষ্টুডেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সৈয়দ নাজমুল হুদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক।তিনি পরিবেশ রক্ষায় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্যোগকে সাধুবাদ জানান।

ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রাশিদুল ইসলাম প্লাস্টিক দূষণের ঝুঁকি ও বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি ও গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তৌসিফ আহমেদ সংগঠনের লক্ষ্য ও পরিবেশবান্ধব জীবনযাত্রা প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাউজিয়া ফারিহা তার বক্তব্যে পাটের ব্যাগ, কাগজের মোড়ক, কাঁচের বোতলসহ পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।

সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী ও “ধরিত্রী রক্ষায় আমরা ( ধরা )”–এর সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক প্লাস্টিক দূষণ মোকাবিলায় যুবসমাজের ভূমিকা এবং বৈশ্বিক প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা একবার ব্যবহার্য প্লাস্টিকের পরিবেশগত ক্ষতি সম্পর্কে আরও সচেতন হয় এবং সমাজের বৃহত্তর পরিসরে এই বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন