সর্বশেষ খবরঃ

জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা

জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা

মোঃ আহসান হাবীব সুমন ( জামালপুর ) জেলা প্রতিনিধি ::সোমবার( ২৪ নভেম্বর )জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের অক্টোবর/২০২৫ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম-সেবা,পুলিশ সুপার,জামালপুর।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।জেলার খাতভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ও বিভিন্ন সংস্থা কর্তৃক রুজুকৃত মামলা সংক্রান্ত আলোচনা,অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা,মামলা নিষ্পত্তি, মুলতবী মামলার সংক্রান্ত আলোচনা,অপমৃত্যু মামলার পরিসংখ্যান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত আলোচনা, মুলতবী গ্রেফতারী পরোয়ানা ও ক্রোকী পরোয়ানা সংক্রান্ত আলোচনা, বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা এবং জেলার বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

জামালপুর জেলা পুলিশের অক্টোবর/২০২৫ খ্রিঃ মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন, বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার,ফোর্স, আউটসোর্সিংদের কে পুরস্কৃত করা হয়।

সভায় পুলিশ সুপার তাঁর সমাপনী বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা,পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম,জামালপুর; জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার