সর্বশেষ খবরঃ

জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য বাংলাদেশ

জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য বাংলাদেশ
জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য বাংলাদেশ

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে( ২০২৩-২৫ মেয়াদে ) নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ ১৬০টি ভোট পেয়েছে।

নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার ( ১১ অক্টোবর ) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভোটে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এর আগে, ২০১৮ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচন করেছিল বাংলাদেশ। সে সময় ১৭৭টি ভোট পেয়ে বাংলাদেশ জয়ী হয়।

এবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি আসনের বিপরীতে বাংলাদেশসহ ৭টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো হলো- দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান ও বাহরাইন।

এ অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়া অন্য তিনটি নির্বাচিত সদস্য হলো- মালদ্বীপ, তাদের ভোট সংখ্যা-১৫৪টি। ভিয়েতনাম পেয়েছে ১৪৫টি ভোট এবং কিরগিজস্তান পেয়েছে ১২৬টি।

৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার কাউন্সিলের সদস্যরা গোপন ব্যালটের ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকেন। বছরের শেষের দিকে সংগঠনের এক-তৃতীয়াংশ আসনে ভোট হয়।

সর্বোচ্চ ১৮ আসনে নির্বাচনের মাধ্যমে পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে এ পরিষদে সদস্য নির্বাচিত হয়। নির্বাচনের মাধ্যমে একটি দেশ পরপর দুইবার টানা ৬ বছর সদস্য হয়ে কাজ করতে পারে।

এর আগে, বাংলাদেশ দুই মেয়াদে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত কাউন্সিলের সদস্য ছিল। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলে ২০২১ সাল পর্যন্ত টানা ৬ বছর সদস্য হিসেবে কাজ করেছে। নিয়ম অনুযায়ী, দুই মেয়াদে সদস্য থাকার পরে অন্তত এক বছর বাদ দিয়ে কোনও দেশ নির্বাচন করতে পারবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন