সর্বশেষ খবরঃ

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আনন্দ র‌্যালি

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আনন্দ র‌্যালি
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আনন্দ র‌্যালি

মোঃ মিরাজুল শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারী )বিকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা সম্বলিত একটি আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালীতে জেলা ও উপজেলা থেকে আগত হাজার হাজার ছাত্রলীগ নেতা-কর্মী অংশ নেয়।

এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নাজমুল কবির ঝিলাম, নকীব নজিবুল হক নজু, অম্বরিষ রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদের প্রতিটি অর্জনে ছাত্রলীগ অগ্রনী ভুমিকা পালন করেছে। এছাড়া দেশে স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র প্রতিহত করতে সব সময় প্রস্তুত রয়েছে। দেশের যেকোনো দুর্যোগে অতীতের মতো বাগেরহাট জেলা ছাত্রলীগ পাশে থাকবে বলে জানান জেলা সভাপতি মনির হোসেন।

দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে নেতাকর্মীরা ৭৪ পাউন্ডের একটি কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্টা বার্ষিকী উৎযাপণ করেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন