সর্বশেষ খবরঃ

চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে ২৬পিস স্বর্ণবার উদ্ধার

চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে ২৬পিস স্বর্ণবার উদ্ধার
চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে ২৬পিস স্বর্ণবার উদ্ধার

যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছা সীমান্তে ২৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩কেজি ২৩ গ্রাম ও বাজার মূল্য তিন কোটি দুই লাখ ত্রিশ হাজার টাকা।

সোমবার ( ৫ জুন ) সকালে উপজেলার শাহাজাদপুর সীমান্তের কাবিলপুর গ্রামের কমিউনিটি ক্লিনিক মোড়ে চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে এই সোনার বার জব্দ করে শাহাজাদপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনী বিজিবি।

এদিন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিজবির ৪৯ যশোর ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল মিনহাজ উদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে  যশোর জেলার চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের কমিউনিটি ক্লিনিক মোড় সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে টহলদলটি দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ভারতের দিকে যেতে দেখে তাদেরকে থামার নির্দেশ দেয়।

তখন ওই দুইজন না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি টহলদল তাদের ধাওয়া দিয়ে আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। টহলদল ওই এলাকা অনুসন্ধান করলে শূন্য লাইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে কর্দমাক্ত অবস্থায় গামছা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে।

পরে গামছা খুলে তল্লাশী করে আনুমানিক ৩.০২৩ কেজি ওজনের মোট ২৬ টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো গামছার ভিতরে স্কস টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিলো।

আটককৃত সোনার বারগুলো চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেন।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান