সর্বশেষ খবরঃ

চালককে সুরক্ষিত রাখে টেসলা ইন্স’র ইলেকট্রিক গাড়ি

চালককে সুরক্ষিত রাখে টেসলা ইন্স’র ইলেকট্রিক গাড়ি
চালককে সুরক্ষিত রাখে টেসলা ইন্স’র ইলেকট্রিক গাড়ি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইলেকট্রিক গাড়ির পোস্ট ভাইরাল হয়েছে। দুর্ঘটনায় গাড়িটি ভেঙে গেলেও চালকের একটুও ক্ষতি হয়নি।এই ইলেকট্রিক গাড়িটি টেসলাইন্স-এর, যারা পৃথিবীতে সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির ছবিটি পোস্ট করেন এবং গাড়িটির প্রশংসা করেন সেই গাড়ির চালক।

মাত্র কয়েকদিন আগেই উত্তর আমেরিকার পুয়ের্তো রিকোয় একটি মারাত্মক দুর্ঘটনা হয়।সেই দুর্ঘটনায় পাহাড়ের উপর থেকে খাদে এই টেসলা মডেলের গাড়িটি যাত্রীসহ নিচে পড়ে যায়। প্রায় ১০০ ফুট নিচে পড়ে গিয়ে গাড়িটি একেবারে ভেঙেচুরে নষ্ট হয়ে গিয়েছে।

আশ্চর্যের বিষয় ১০০ ফুট ওপর থেকে গাড়িটি পড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেলেও চালকের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। তিনি হাতে সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে একাই হেঁটে বেরিয়ে এসেছেন।

দুর্ঘটনায় গাড়িটির করুণ অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই, পোস্টটিতে টেসলা প্রতিষ্ঠাতা এলন মাস্ক লাইক দিয়েছেন । যদিও এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ এবং কিভাবে চালক সুরক্ষিত থাকলেন তা জানা যায়নি।

আরো খবর

শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো