সর্বশেষ খবরঃ

চলচ্চিত্র র্নিমাতা সোহানুর রহমান আর নেই

চলচ্চিত্র র্নিমাতা সোহানুর রহমান আর নেই
ফাইল ছবি

স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে মৃত্যুর একদিন পর মারা গেলেন পরিচালক সোহানুর রহমান সোহান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।সন্ধ্যা ৭টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার ( ১৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় নিজ বাসায় ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালকের। সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

পরিবারের বরাত দিয়ে অপূর্ব রানা জানান, গতকাল তার স্ত্রী মারা যান। তার একদিন পর তিনিও চলে গেলেন। বাসায় ঘুমিয়েছিলেন তিনি। ঘুম থেকে আর জেগে উঠতে পারেনি সোহান।

সোহানুর রহমান সোহান দীর্ঘদিন ধরে নিউরো সমস্যায় ভোগছিলেন। দু’দিন আগে চিকিৎসার জন্য তার জাপান যাওয়ার কথা ছিল। কিন্তু তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় যাওয়া হয়নি।

বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’।এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি। সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দু‘বার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন