সর্বশেষ খবরঃ

চরফ্যাশনে যুবদলের ইউনিয়ন ও পৌরসভার সব কমিটি বিলুপ্ত ঘোষণা

চরফ্যাশনে যুবদলের ইউনিয়ন ও পৌরসভার সব কমিটি বিলুপ্ত ঘোষণা
চরফ্যাশনে যুবদলের ইউনিয়ন ও পৌরসভার সব কমিটি বিলুপ্ত ঘোষণা

কামরুজ্জামান শাহীন (ভোলা প্রতিনিধি ) :: ভোলার চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার সকল ওয়ার্ডের যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

আজ শুক্রবার ( ২৩ আগস্ট ) সকালে চরফ্যাশন পৌরসভা ৫ নং ওয়ার্ডস তো শরীফপাড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স ও সদস্য সচিব জহিদুল ইসলাম রাসেল এক জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

জানাযায়,২০২২ সনে কেন্দ্রীয় ও ভোলা জেলা যুবদলের সিদ্ধান্ত মোতাবেক চরফ্যাশন উপজেলার পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি ঘোষনা করা হয়। পুর্বের ঘোষনাকৃত উপজেলার ২১ ইউনিয়ন, ওয়ার্ড ও পৌসভার ৯টি ওয়ার্ড কমিটির মেয়াদ উর্ত্তীন হওয়ায় এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে এসব কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন জানান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের কার্যনির্বাহী কমিটির সকল নেতাদের সাংগঠনিক কার্যক্রমের গতিশীল করতে এসব কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন জানান, ২০২২ সনে চরফ্যাসনে উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও পৌরসভা শাখায় আবুবক্কর সিদ্দিক মিলটনকে আহবায়ক ও রাশেদুল হাসান নয়নকে সদস্য সচিব করে কেন্দ্রীয় ভাবে যুবদলের কমিটি ঘোষনা করা হয়।

এই কমিটির আলোকে চরফ্যাসন উপজেলার ২১ টি ইউনিয়নের যুবদলের ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি দেয়া হয়েছে। ইউনিয়নের নেতাকমীরা নিস্ক্রিয় থাকার কারনে সংগঠনের কার্যক্রমগতিশীল করার লক্ষে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। চরফ্যাসন উপজেলায় এই আহবায়ক কমিটির বাহিরে অন্য কোন যুবদলের কমিটি নেই। এছাড়া দুলারহাট, শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার যুবদলের কোন কমিটি নেই।

এসময়ে আরও উপস্থতি ছিলেন,উপজেলা যুবদল নেতা আবুল কাশেম নয়ন, তোফাজ্জল হোসন তালুকদার,প্রমুখ।

আরো খবর

সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে