সর্বশেষ খবরঃ

ঘুমধুম সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

ঘুমধুম সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ নারী আটক
ঘুমধুম সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

স ম জিয়াউর রহমান :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর( ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা, নগদ সাড়ে ৪৩ হাজার টাকা ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

বুধবার ( ১০ সেপ্টেম্বর )সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় ডিএনসির বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার কার্যালয়ের সমন্বিত টিম এ অভিযানে অংশ নেয়।

আটককৃত নারী কারবারি হলেন,ওই এলাকার মোঃ আমিন প্রকাশ মাইক আমিনের স্ত্রী ফাতেমা খাতুন(৩৮)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিলেন এবং এর আগেও ইয়াবা বহনের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল।

ডিএনসির বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বলেন, অভিযানে ফাতেমা খাতুনের নিজ বসতঘরের শয়নকক্ষে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ১ লাখ ইয়াবা এবং খাটের তোশকের নিচ থেকে আরও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩