সর্বশেষ খবরঃ

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে তৃপ্তিকে যা বলেছিলো রণবীর

অভিনেত্রী তৃপ্তি দিমরি (ছবি সংগৃহীত)
অভিনেত্রী তৃপ্তি দিমরি (ছবি সংগৃহীত)

“অ্যানিমেল” নিয়ে স্বল্প উপস্থিতির পরও তুমুল আলোচনায় ছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এমনকি সিনেমাটির প্রধান অভিনেত্রী রাশমিকা মান্দানার চেয়ে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বেশি।

যা নিয়ে কিছুদিন আগে বিরক্তি প্রকাশ করেছেন খোদ প্রযোজকও। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে ‘অ্যানিমেল’-এ অভিনয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন তৃপ্তি।

বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করলেও ‘অ্যানিমেল’ নিয়ে বিতর্কও কম হয়নি। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে তৃপ্তি দিমরিকে। যে দৃশ্যকে কেন্দ্র করে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

এমনকি তাঁর মা-বাবারও এ বিষয়ে মত ছিল না। কিন্তু এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে যে তিনি অস্বস্তিতে পড়েননি, সে কথা বারবার বলেছেন তিনি। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে তাঁকে কী বলেছিলেন রণবীর?

নিউজ ১৮-কে তৃপ্তি বলেন, ‘দৃশ্যটি শুট করার সময় ঘরে পরিচালক, আমি, রণবীর ও চিত্রগ্রাহক ছাড়া অন্য কেউ ছিলেন না।

রণবীর বারবার জিজ্ঞেস করছিল, “তুমি ঠিক আছ তো? তোমার কিছু প্রয়োজন আছে? তুমি স্বচ্ছন্দ তো?” যখন আশপাশের মানুষেরা এতটা সমর্থন দেন, তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না।

একই সাক্ষাৎকারে তৃপ্তি আরও কথা বলেন তাঁর অভিনেত্রী হয়ে ওঠা নিয়েও। তিনি বলেন, ‘আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে থেকেই। কেউ বাধ্য করেনি।

অভিনয় পেশায় আসার কারণ,এ কাজটা আমার মধ্যে শিহরণ তৈরি করে। যখন অভিনয় করি,একটা চরিত্র হয়ে উঠি,এটা এমন এক প্রক্রিয়া ঠিক যেন ক্ষতে মলম লাগানোর মতোই।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান