সর্বশেষ খবরঃ

গৌরীপুরে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন উদ্বোধন

গৌরীপুরে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন উদ্বোধন
গৌরীপুরে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন উদ্বোধন

রায়হান উদ্দিন সরকার( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে “ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ১৫ মার্চ ) সকালে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের। ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন, মেডিসিন কনসালটেন্ট ডা. শারমিন সুলতানা শিখা, মেডিকেল কর্মকর্তা ডা. রাজেন্দ্র দেবনাথসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,নার্স ও কর্মচারীগণ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ময়মনসিংহের গৌরীপুরে প্রায় ৫৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে দিনব্যাপী কর্মসূচি চালিয়েছে

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এ ছাড়া, রাতকানা রোগ এবং মৃত্যুহার হ্রাস করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা আশা করছি যে, উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না।

গৌরীপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় পৌরসভায় তিন হাজার অধিক শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন