সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযানে সিটি জেনারেল হাসপাতাল সিলগালা

গোবিন্দগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযানে সিটি জেনারেল হাসপাতালে সিলগালা
গোবিন্দগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযানে সিটি জেনারেল হাসপাতালে সিলগালা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় বৈধ কাগজপত্র, ডিউটি ডাক্তার ও স্টাফ নার্স না থাকার অভিযোগে সিটি জেনারেল হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং গোবিন্দগঞ্জ কমিউনিটি হাসপাতালকে ( হাজী ক্লিনিক ) কাগজপত্র নবায়নের জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছে।

বুধবার ( ৩ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ পৌর এলাকায় হাসপাতাল মোড়ে অবস্থিত সিটি জেনারেল হাসপাতাল এবং দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত গোবিন্দগঞ্জ কমিউনিটি হাসপাতাল ( হাজী ক্লিনিক ) এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদার রহমান আকন্দ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজওয়ান আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

সূত্রে জানাগেছে, সিটি জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে রোগীদের অপারেশনের রেজিস্টার বই পাওয়া যায়নি। এছাড়া ডিউটি ডাক্তার, স্টাফ নার্স ও ওটি ইনচার্জ নেই। সেই সাথে হাসপাতালের কাগজপত্রের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তাই সিটি জেনারেল হাসপাতাল সিলগলা করা হয়েছে।

অপরদিকে, গোবিন্দগঞ্জ কমিউনিটি হাসপাতাল ( হাজী ক্লিনিক ) মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। যা সম্পুর্ন অবৈধ। তাই গোবিন্দগঞ্জ কমিউনিটি হাসপাতালকে কাগজপত্র নবায়নের জন্য ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুজ্জামান জানান, সিটি জেনারেল হাসপাতাল সিলগালা করা হয়েছে। চিকিৎসারত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

অপরদিকে,গোবিন্দগঞ্জ কমিউনিটি হাসপাতালকে কাগজপত্র নবায়নের জন্য ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে তারা জানান।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন