সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোবিন্দগঞ্জে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গোবিন্দগঞ্জে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আঃ খালেক মন্ডল( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের( বাজুস )৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যালী, আলোচনা সভা ও কেক কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ জুলাই ) দুপুর ১টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের নিউ ভাগ্যকুটির জুয়েলার্সের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে কল্পনা জুয়েলার্সের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু।

বিশেষ অতিথি হিসাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বুলবুল ইসলাম, উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি রাহেনুল ইসলাম জুয়েল, উপজেলা বাজুসের প্রধান উপদেষ্টা শ্রী বৈদ্যনাথ তালুকদার, সভাপতি শ্রী সাধন চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক নূর আজম চৌধুরী রাজন, সহ-সভাপতি শ্রী তপন চন্দ্র মহন্ত, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন রাজু, কোষাধ্যক্ষ শ্রী বাবুল চন্দ্র মহন্ত, সাংবাদিক সাজাদুর রহমান সাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, বাজুস অত্যন্ত সুনামের সঙ্গে ৬০ বছর অতিবাহিত করেছে। সেই সঙ্গে গোবিন্দগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে।

আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কর্তন এবং অতিথিদের মিষ্টি মুখ করানো হয়। বাজুস সদস্যরা জুয়েলার্স দোকান বন্ধ রেখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন